ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:১২:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার ছবি সংগৃহিত

রাজধানীতে কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে ভাটারা থানার পুলিশ তাকে একটি আবাসিক এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ওই শিক্ষার্থী কোরআন শরীফ মাটিতে ফেলে, তাতে লাথি মারে এবং কিছু অংশ ছিঁড়ে ভিডিও ধারণ করে। ঘটনাটি সঙ্গে সঙ্গে অন্য শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে তারা ক্ষোভ প্রকাশ করে এবং অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেন।
 

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কোরআন অবমাননাসংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে বিভিন্ন ব্যক্তি এর তীব্র নিন্দা জানিয়ে শাস্তির দাবি তোলেন। রাতের দিকে একদল শিক্ষার্থী ও স্থানীয়রা তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।