ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নওগাঁয় ঝড়-বজ্রপাতে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি, প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৮:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
নওগাঁয় ঝড়-বজ্রপাতে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি, প্রাণহানি ছবি সংগৃহিত

নওগাঁয় আকস্মিক ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টাব্যাপী এই ঝড় বয়ে যায় জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলায়। প্রবল বাতাসে শতাধিক ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়, বহু গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে যায়।
 

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড় শুরু হয়। এরপর মুষলধারে বৃষ্টিতে চারপাশ লণ্ডভণ্ড হয়ে পড়ে। বিশেষ করে পত্নীতলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুরের বিলশিকারী ও দেওয়ানপুর, ধামইরহাট এবং সদর উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে।
 

ক্ষতিগ্রস্তরা জানান, অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে, দোকানের মালপত্র নষ্ট হয়েছে এবং ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পত্নীতলার এক কৃষক জানান, তার প্রায় সব কলা গাছ ভেঙে পড়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ইউপি সদস্যরা বলেন, বহু পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভেঙে পড়া খুঁটি মেরামতের কাজ চলছে। ফায়ার সার্ভিস সদস্যরা রাস্তা থেকে গাছ সরাচ্ছেন। জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

এদিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে বসু (৬০) নামে এক ব্যক্তি মারা যান। স্থানীয় জনপ্রতিনিধিরা সবাইকে খোলা জায়গা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।