ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:১৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:১৩:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং কেওক্রাডং, বান্দরবান
নিষেধাজ্ঞা প্রত্যাহারে দীর্ঘ তিন বছর পর বান্দরবানের রুমা উপজেলায় দেশের অন্যতম পাহাড়চূড়া কেওক্রাডং পর্যটকদের ভ্রমণের জন্যে খুলে দেয়া হলো। আজ বুধবার থেকে শর্ত সাপেক্ষে বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরে জারিকৃত গনবিজ্ঞপ্তিতে এ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
 
সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২২ সালের অক্টোবরে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএফ এবং নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার’ বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নিরাপত্তা বিবোচনায় জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম চারটি উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে সবকটি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও কেওক্রাডং পাহাড় চূড়াসহ আশপাশের দর্শণীয় স্থান এবং থানচি উপজেলার নাফাখুমসহ আশপাশের দর্শণীয় স্থানগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
 
এদিকে দীর্ঘ তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে এবছরের ১ অক্টোবর থেকে কেওক্রাডং পাহাড় চূড়া ভ্রমণের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
 
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটন–সংশ্লিষ্টদের অনুরোধে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির কথা বিবেচনায় নিয়ে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য কেওক্রাডং পাহাড় চূড়া পর্যটন স্পটটি খুলে দেয়া হলো ১ অক্টোবর থেকে। তবে মানতে হবে শর্ত বা বিধিনিষেধ। আইনশৃঙ্খলা বিষয়ে বিদ্যমান নিয়মকানুন মেনে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।