রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:০৯:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:০৯:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
রামুর রাবার বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
স্থানীয়রা ধারণা করছেন, ঐ যুবককে কোথাও হত্যা করার পর রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। কারণ মরদেহটি ঝুলিয়ে রাখলেও নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার শরীরের আঘাত রয়েছে, এনিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।