ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গ্রীনল্যান্ডের ট্যানব্রিজে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৪:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৪:৫৮:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
গ্রীনল্যান্ডের ট্যানব্রিজে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ ছবি: সংগৃহীত
গ্রীনল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত “ট্যানব্রিজ” (Tanbreez) খনিতে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। রয়টার্সের তথ্যমতে, ওয়াশিংটন শিগগিরই মার্কিন কোম্পানি Critical Metals Corp–এর মালিকানাধীন এ বিরল খনিজ প্রকল্পে অংশীদার হতে যাচ্ছে।
 
বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশল। সরাসরি ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা না করে দেশটি গ্রীনল্যান্ডের বিপুল খনিজ সম্পদে অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে।
 
বিরল খনিজ বা Rare Earths উচ্চচৌম্বক বৈশিষ্ট্যের কারণে বৈদ্যুতিক গাড়ি, ক্ষেপণাস্ত্র এবং আধুনিক প্রযুক্তি শিল্পে অপরিহার্য। বর্তমানে এই উপাদানে চীনের প্রভাব প্রায় একচেটিয়া। তাই বিকল্প উৎস খুঁজে বের করাই পশ্চিমা দেশগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।
 
গ্রীনল্যান্ডের বরফাবৃত ভূখণ্ডে শুধু Rare Earths নয়, তেল, প্রাকৃতিক গ্যাস ও ইউরেনিয়ামসহ বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত তিনটি প্রকল্প হলো—
১. ট্যানব্রিজ প্রকল্প: প্রায় ৪৫ মিলিয়ন টন Rare Earth Oxide মজুত। ২০২৮ সালে কাজ শুরু হওয়ার পরিকল্পনা।
২. কভানেফজেল্ড প্রকল্প: প্রায় ১ বিলিয়ন টনের বেশি আকরিক মজুত। তবে ইউরেনিয়াম খনন নিষিদ্ধ থাকায় উন্নয়ন স্থবির।
৩. সারফারটক প্রকল্প: প্রায় ২ লাখ ১৪ হাজার টন Rare Earth Oxide মজুত। অনুসন্ধান কার্যক্রম এখনো চলছে।
 
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই আগ্রহ শুধু অর্থনৈতিক নয়; বরং চীনের খনিজ আধিপত্য ভাঙতে গ্রীনল্যান্ডে প্রভাব বাড়ানোর কৌশলেরই অংশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।