ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

হামাসের সম্মতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত জানালো মুসলিম বিশ্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০২:১৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০২:১৯:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
হামাসের সম্মতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত জানালো মুসলিম বিশ্ব ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি হামাস গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর সেটিকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ।
 
তাদের মধ্যে রয়েছে তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং মিশর। এসব দেশ জানিয়েছে, হামাসের সম্মতি শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক পদক্ষেপ এবং এর মাধ্যমে গাজার দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে।
 
আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একযোগে সমর্থন ট্রাম্পের উদ্যোগকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে—বিশেষ করে বন্দি বিনিময়, প্রশাসনিক কাঠামো এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাজনৈতিক অধিকার নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।