ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আইনজীবী আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:১০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:১০:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আইনজীবী আটক ছবি সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলাকালে প্রধান বিচারপতি বি. আর. গাভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক প্রবীণ আইনজীবী। সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নয়াদিল্লির আদালত ভবনে এ ঘটনা ঘটে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৭১ বছর বয়সী ওই আইনজীবী প্রথম মামলার শুনানি শুরুর সময় ‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’ স্লোগান দিতে দিতে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ করেন। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হলে আদালতের নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই আইনজীবীকে আটক করে।
 

ঘটনায় প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি হয়তো এমন ঘটনার সর্বশেষ শিকার।” এরপর তিনি স্বাভাবিকভাবে আদালতের শুনানি চালিয়ে যান।
 

প্রতিবেদনে আরও বলা হয়, আটক আইনজীবীর নাম কিশোর রাকেশ। তার কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রবেশাধিকার কার্ড (প্রক্সিমিটি কার্ড) উদ্ধার করা হয়েছে, যা সাধারণত নিবন্ধিত আইনজীবী বা কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত। এখন পর্যন্ত তার উদ্দেশ্য স্পষ্ট নয়। গোয়েন্দা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করছে।
 

প্রধান বিচারপতি গাভাই এ ঘটনায় কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে আদালতে উপস্থিত অন্যান্য আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি ঘটনাটিতে বিচলিত হননি এবং শুনানি চলমান রাখেন।
 

ঘটনার পর ভারতের বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “এই ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া জরুরি। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এটি সুপ্রিম কোর্টের মর্যাদার ওপর সরাসরি আঘাত।”
 

সম্প্রতি হিন্দু দেবতা বিষ্ণুর ভাঙা মূর্তি পুনর্নির্মাণ সংক্রান্ত এক মামলায় দেওয়া প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। তবে পরে বিচারপতি গাভাই বলেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে এবং তিনি সব ধর্মকেই সম্মান করেন।

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।