ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মিয়ানমারে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:০৭:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মিয়ানমারে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩ সালামত উল্লাহ (৩৫), তারিকুল ইসলাম (৪৮) এবং মো. রিয়াজুল্লাহ (৩৬)।
কক্সবাজারের রামু থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার দুপুরে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া এলাকা থেকে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৯ কার্টন ওষুধ জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রামুর কচ্ছপিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. সালামত উল্লাহ (৩৫), ঢাকা জেলার ধামরাইয়ের ইয়াসিনের ছেলে তারিকুল ইসলাম (৪৮) এবং নোয়াখালী জেলার কবিরহাটের মৃত অহিদুল্লাহর ছেলে মো. রিয়াজুল্লাহ (৩৬)।
 
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির জানান, একটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির গাড়িতে করে অবৈধ পথে মিয়ানমারে ওষুধ পাচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ৩ সদস্য সালামত উল্লাহ, তারিকুল ইসলাম ও রিয়াজুল্লাহকে আটক করা হয়। অভিযানকালে শহিদুল্লাহ নামে আরও একজন পালিয়ে যায়। অভিযানে ২৯ কার্টন ওষুধের পাশাপাশি স্কয়ার কোম্পানির একটি ভ্যানগাড়ি ও একটি সিএনজি টেঙি জব্দ করা হয়।
 
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, সংঘবব্ধ চক্র কৌশলে মিয়ানমারে ওষুধসহ বিভিন্ন নিত্যপণ্য পাচার করে যাচ্ছে। এই চক্রের সদস্যদের ধরতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।