ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৭:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে ছবি সংগৃহীত

সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা গেছে, আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
 

এর অর্থ হলো, গত বছর সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় কেনা যেত, চলতি বছরের সেপ্টেম্বরে তা কিনতে ব্যয় হয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সা।
 

বিবিএসের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্য বৃদ্ধি দেখা গেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, আগস্টে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে এই হার ছিল ১০ দশমিক ৪০ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।
 

বিশ্লেষকদের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যয়ও সামগ্রিক মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপও বাজারে পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।