ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রেমিট্যান্সে নতুন উচ্চতা: ডিসেম্বরে এলো ৩২২ কোটি ডলার, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১১:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১১:০৬:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
রেমিট্যান্সে নতুন উচ্চতা: ডিসেম্বরে এলো ৩২২ কোটি ডলার, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছবি সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে নতুন এক শক্ত অবস্থান তৈরি করেছে প্রবাসী আয়। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে। এর আগে একই বছরের মার্চে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা আগের মাস নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। একই সঙ্গে এটি আগের বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি, অর্থাৎ বছরে ব্যবধানে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, আর ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই অঙ্ক ছিল ২৬৪ কোটি ডলার। এর আগে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে, যখন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৯৭ কোটি ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং সর্বশেষ ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো এই বাড়তি রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে উৎসবকেন্দ্রিক সময় এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।