ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার ঘোষণা জামায়াতের, প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৯:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার ঘোষণা জামায়াতের, প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “আমরা নির্বাচনে প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসার পথে যাব না। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা তাদের স্বাগত জানাব।”
 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসনভিত্তিক নির্বাচনি দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

আব্দুল হালিম বলেন, “সম্প্রতি ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বামপন্থি দলগুলোসহ সব রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে বসেছেন—এটাই আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে আহ্বান জানিয়েছি, আসুন একসঙ্গে ফ্যাসিবাদ প্রতিহত করি।”
 

তিনি আরও বলেন, “মানুষ এখন বুঝতে শুরু করেছে—জামায়াতে ইসলামী নিয়ে অতীতের প্রচারণা আর কেউ বিশ্বাস করে না। এ বিশ্বাসের প্রতিফলন আমরা ডাকসু ও জাকসুর নির্বাচনে দেখেছি। আগামীতেও জনগণের আস্থা অর্জন করতে হলে অহংকার ও বিভক্তি পরিহার করতে হবে।”
 

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক ও জেলা নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, প্রচার বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, শহর আমির জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমির শফিউল ইসলামসহ দলের শতাধিক নির্বাচনি দায়িত্বশীল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।