ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাইবান্ধায় এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়া যুবক গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৯:৫০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৯:৫০:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
গাইবান্ধায় এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়া যুবক গ্রেফতার ছবি সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার ঋণের জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সুরুজ মিয়া (৩২)–কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সুরুজ উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, ভুক্তভোগী মতিয়ার রহমানের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। খুলে নিয়ে যাওয়া টিন উদ্ধার করে বৃদ্ধ দম্পতির কাছে ফেরত দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৮ সেপ্টেম্বর রাতে, যখন মতিয়ার রহমানের ঘরের চাল ও বারান্দার প্রায় ১০–১২টি টিন খুলে নিয়ে যায় সুরুজ মিয়া। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের দৃষ্টি আকর্ষণ করে।

ইউএনও অনিক ইসলাম জানান, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে টিনগুলো উদ্ধার করে বৃদ্ধ দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।”

ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, তার নাতি বুলু মিয়া প্রায় ছয় মাস আগে সুরুজের কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত দিতে না পারায় সুরুজ দলবল নিয়ে এসে টিনগুলো খুলে নিয়ে যায়। অভিযোগের ছয় দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

স্থানীয়ভাবে ঘটনাটি মানবিক সহানুভূতির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের নজির হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।