ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হাসপাতালে শুয়ে কুরআন হিফজ সম্পন্ন করলেন রিম আবু উদ্দাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:২৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:২৪:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
হাসপাতালে শুয়ে কুরআন হিফজ সম্পন্ন করলেন রিম আবু উদ্দাহ ছবি সংগৃহীত

গাজা উপত্যকার ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেও এক বিরল সাহস ও ঈমানি দৃঢ়তার নজির স্থাপন করেছেন ফিলিস্তিনি কন্যা রিম আবু উদ্দাহ। খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়েই তিনি পবিত্র কুরআনের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন।

শনিবার (৪ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তীব্র শারীরিক যন্ত্রণা ও সীমাহীন কষ্ট সত্ত্বেও রিমের অধ্যবসায় তাকে কোরআনের পথে জয়ী করেছে। হাসপাতালের বেড থেকেই তিনি জানান, “পবিত্র কোরআন মুখস্থ করার পথটি একই সঙ্গে সুন্দর ও কঠিন ছিল। আমি আমার শহীদ মায়ের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কোরআন হিফজ সম্পন্ন করেছি, যদিও গুরুতর আঘাতের কারণে আমি খুব ক্লান্ত ছিলাম।”

রিম জানান, গত বছর ২৪ আগস্ট তার মায়ের মৃত্যুদিবস ছিল। তিনি সেই দিনেই হিফজ সম্পন্ন করতে চেয়েছিলেন, কিন্তু দুই দিন আগেই (২২ আগস্ট) এক বিমান হামলায় আহত হন। শেলবিদ্ধ হয়ে পেটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। “আমি এমন এলাকায় ছিলাম, যাকে দখলদাররা নিরাপদ বলেছিল। কিন্তু পাশের তাঁবুতেই বোমা পড়ে। আল্লাহর অনুগ্রহে, চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক মাসের মধ্যেই কোরআন মুখস্থ সম্পন্ন করি,” বলেন রিম।

রিমের বোন সাফা আবু উদ্দাহ জানান, হাসপাতালে শয্যাশায়ী অবস্থায়ও রিম নিয়মিত তেলাওয়াত করতেন। তার এই অবিচল ধৈর্য ও মানসিক শক্তিতে চিকিৎসকরাও বিস্মিত হন। রিম বলেন, “এই ভয়াবহ যুদ্ধের পুরো সময়জুড়ে কোরআনই ছিল আমার ধৈর্য ও স্থিতিশীলতার উৎস।”

গাজার হাবিব মুহাম্মদ সেন্টার থেকে রিম আবু উদ্দাহকে কোরআন হিফজে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গাজার ধ্বংসস্তূপের মধ্যেও তার এই অর্জন ঈমান, দৃঢ়তা এবং শিক্ষার প্রতি ভালোবাসার এক অনন্য প্রতীক হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।