ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন মাতমোর তাণ্ডব, জনজীবনে বিঘ্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:৩৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:৩৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন মাতমোর তাণ্ডব, জনজীবনে বিঘ্ন সংগৃহীত ছবি

চীনের গুয়াংডং প্রদেশে রোববার (৫ অক্টোবর) টাইফুন ‘মাতমো’ আঘাত হানে, যার ফলে সেখানে প্রবল বৃষ্টিপাত হয় এবং জনজীবনে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টাইফুনটি গুয়াংডংয়ের সুয়েন উপকূলে আছড়ে পড়ে, এবং তখন বাতাসের গতি ছিল ১৫১ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই শক্তিশালী ঝড়ের কারণে প্রদেশজুড়ে ব্যাপক ক্ষতি ও জনজীবনে বিঘ্ন ঘটে।
 

চীনে গত বুধবার থেকে আটদিনের সরকারি ছুটি শুরু হয়েছিল, যা ছিল বিভিন্ন মানুষের ভ্রমণের একটি বড় সুযোগ। কিন্তু এই টাইফুন ‘মাতমো’র প্রভাবে ছুটির পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটে। হাইনান প্রদেশে ছুটির কেন্দ্রে ফেরি সেবা বন্ধ করার ফলে সাধরণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং কিছু অঞ্চলে বাস ও ট্রেন সেবাও বন্ধ থাকলেও পূর্ব সতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।
 

গত সপ্তাহে ফিলিপাইনে এই টাইফুনের প্রভাবে বন্যা হয়েছিল, এরপর এটি চীনের দিকে অগ্রসর হয় এবং শনিবার সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয়ে গুয়াংডংয়ের দিকে এগোতে থাকে। আবহাওয়াবিদদের মতে, টাইফুনটি উপকূলে আঘাত হানার পর থেকে ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে এবং সাধারণ ঝড়ে পরিণত হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।