ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দুই মাস আন্দোলনেও সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
দুই মাস আন্দোলনেও সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার সংগৃহীত ছবি
 

দুই মাস ধরে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবি নিয়ে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই দীর্ঘ আন্দোলন সত্ত্বেও কার্যকর কোনো সমাধান না পেয়ে তারা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান।
 

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কোন প্রগতি হয়নি। সরকারের প্রতি বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। বাধ্য হয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামলা, মামলা, গ্রেফতার ও পুলিশি নির্যাতন দিয়ে তাদের দাবি দমন করা সম্ভব নয়।
 

সংবাদ সম্মেলনের পরে বস্তিবাসী ও মুক্তিযোদ্ধাদের মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সামনে অবস্থান গ্রহণ করে। মো. আব্দুর রহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের দাবি বাতলে দুদক মহাপরিচালক বলেন, পূর্বের তদন্তাধীন বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযোগ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এ পর্যন্ত তারা টানা ৬০ দিন ধরে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান করে আসছেন, এবং কলমিলতা বাজারের ক্ষতিপূরণসহ বস্তি পুনর্বাসন প্রকল্পের বাতিল আদেশ প্রত্যাহার দাবি করছেন। সরকারের অবহেলা ও নিরাসক্তির কারণে আন্দোলন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত সমাধানের দাবিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।