ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

আগামী ১০ অক্টোবর দেশব্যাপী গণমিছিল ও ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি জানায়, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
 

বুধবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বরাবরই অবাধ, সুষ্ঠু ও ভয়ের মুক্ত পরিবেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার এখনো সেই দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আন্দোলন আরও জোরদার করার বিকল্প থাকবে না বলে তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও জানান, দ্বিতীয় দফায় ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে হবে গণমিছিল এবং ১২ অক্টোবর দেশের প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। অধ্যাপক পরওয়ার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিকে সফল করতে আহ্বান জানান এবং বলেন, ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।