ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

গাজা যুদ্ধের দুই বছর: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:২৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:২৭:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
গাজা যুদ্ধের দুই বছর: ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল ছবি: সংগৃহীত
দুই বছরের বিধ্বংসী গাজা যুদ্ধের পর ইসরায়েল এখন গভীর বহুমাত্রিক সংকটে পড়েছে। যুদ্ধবিরোধী আন্দোলন, অর্থনৈতিক মন্দা, সেনাদের মানসিক ভাঙন এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া—সব মিলিয়ে দেশটির জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
 
২০২৫ সালের আগস্টে হাজারো মানুষ রাস্তায় নেমে গাজা নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে। এর আগে জুলাই মাসে এক জরিপে দেখা যায়, ৭৪% ইসরায়েলি নাগরিক যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির চুক্তির পক্ষে মত দেন।
 
ধারাবাহিক সংঘাতে সেনাদের মনোবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আত্মহত্যার ঘটনা বেড়েছে। পাশাপাশি বাধ্যতামূলক সেনা নিয়োগে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ ইসরায়েলি সমাজের মধ্যে বিভাজন তীব্র আকার ধারণ করেছে।
 
অর্থনৈতিক ক্ষেত্রেও পরিস্থিতি ভয়াবহ। ২০২৪ সালে ইসরায়েলের জিডিপি ১৯.৪% হ্রাস পেয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুথি হামলায় কৌশলগত গুরুত্বপূর্ণ এলাত বন্দর প্রায় অচল হয়ে পড়েছে।
 
জাতিসংঘ ইতোমধ্যেই গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যার অভিযোগ তুলেছে। এর ফলে আন্তর্জাতিকভাবে দেশটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কূটনৈতিক অঙ্গনেও ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেলআবিব।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।