ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জামালপুরে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ছিনিয়ে নেওয়া, আহত দুই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:০০:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
জামালপুরে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ছিনিয়ে নেওয়া, আহত দুই ছবি সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বকশীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হন। পরে রাতেই অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার সওদাগর পাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার লিটন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিটনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই লিটনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরে রাতেই অতিরিক্ত পুলিশ গিয়ে পুনরায় অভিযান চালায় এবং হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে। ভোরে লিটন মিয়াকেও আবার গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।