ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তেজগাঁও খ্রিস্টান মিশনারি চার্চে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১০:২৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:২৮:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
তেজগাঁও খ্রিস্টান মিশনারি চার্চে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও খ্রিস্টান মিশনারি চার্চের (জপমালা রাণী গির্জা) মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তেজকুনিপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গির্জার মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে প্রায় ১০ মিটার দূরে প্যাকেটে মোড়ানো অবস্থায় আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”
 

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।