ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:০৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:০৬:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় বোমা হামলা চালাল ইসরায়েল ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধবিমান গাজার পশ্চিমাঞ্চলে আল-শাতি ক্যাম্পের একটি বাড়িতে বোমা হামলা চালায়। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায়ও বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ২০ দফা চুক্তিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। কিন্তু ইসরায়েল সেই আহ্বান উপেক্ষা করে তাদের আগ্রাসন অব্যাহত রাখে।

অপরদিকে, বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরা জানান, হামাস ও ইসরায়েল ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপে সম্মতি দিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, এই চুক্তি গাজায় স্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাতার, মিশর ও তুরস্ককে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান তিনি এবং শিগগিরই চুক্তি স্বাক্ষরের জন্য মিশর সফরের ইঙ্গিত দেন।

ফিলিস্তিনিরা আশা করছেন, এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় খুব শিগগিরই স্বাভাবিক জীবন ফিরে আসবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।