ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

সমন্বয়হীনতায় বন্ধ খুলনা শিশু হাসপাতাল, কোটি টাকার প্রকল্প শেষ হয়েও কার্যক্রম শুরু হয়নি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১০:২৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১০:২৬:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সমন্বয়হীনতায় বন্ধ খুলনা শিশু হাসপাতাল, কোটি টাকার প্রকল্প শেষ হয়েও কার্যক্রম শুরু হয়নি ছবি সংগৃহীত

খুলনায় নির্মিত ২০০ শয্যার বিভাগীয় শিশু হাসপাতালটি এক বছর আগে নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু হয়নি। নাগরিক সমাজের অভিযোগ, প্রশাসনিক সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কোটি টাকার এই প্রকল্প চালু না হয়ে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। হাসপাতালটি না খোলায় খুলনা বিভাগের ১০ জেলার শিশুরা বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

২০১৭ সালে অনুমোদিত প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১১৪ কোটি টাকায় ৫ তলা পর্যন্ত নির্মাণ কাজের পরিকল্পনা নেওয়া হয়, যা শেষ হয় ২০২৪ সালের জুনে। খুলনা সিটি বাইপাস সড়কের পাশে কৃষ্ণনগর এলাকায় ৪ দশমিক ৮০ একর জমিতে হাসপাতালটি নির্মাণ করা হয়। এর মধ্যে রাস্তা, ড্রেন, সাবস্টেশন ও রান্নাঘরসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়।
 

তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে বারবার মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটি কাগজে-কলমে ‘সমাপ্ত’ দেখানো হলেও কার্যক্রম শুরু করা যায়নি। বর্তমানে ভবনের ৫ তলা পর্যন্ত কাজ শেষ, তবে সীমানাপ্রাচীর ও প্রধান ফটকে গেট না থাকায় হাসপাতাল প্রাঙ্গণে গবাদি পশু অবাধে বিচরণ করছে এবং এলাকাটি অপরিষ্কার হয়ে পড়েছে।
 

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান জানান, ভবনটি জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য তিনবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে খুলনা সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন জানিয়েছেন, সীমানাপ্রাচীর ও গেট না থাকায় হাসপাতালটি অরক্ষিত এবং আরও কিছু সমস্যার কারণে এখনো গ্রহণ করা সম্ভব হয়নি।
 

প্রকৌশলী কামরুল হাসান আরও জানান, ভবনের বাকি অংশ—৬ষ্ঠ থেকে ১০ম তলা, বাউন্ডারি ওয়াল, ড্রেন, রাস্তা, মেইন গেট, নার্স ও স্টাফ কোয়ার্টার নির্মাণে নতুন করে ৯৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে এসব কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
 

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, “শিশুদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এমন অবস্থা অগ্রহণযোগ্য। আমরা দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানাচ্ছি।”
 

হাসপাতালটি চালু না হওয়ায় সরকারি সম্পদের অপচয় ও শিশুস্বাস্থ্যসেবায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।