ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:২৮:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানীর সেনানিবাস এলাকায় বাশার রোড সংলগ্ন উত্তরদিকে অবস্থিত এমইএস ভবন নং-৫৪কে অবিলম্বে অস্থায়ী কারাগারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

রোববার (১২ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হলেও বিষয়টি সোমবার কারা-১ শাখা থেকে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং ১৮৯৪ সালের প্রিজনস অ্যাক্ট-এর ধারা ৩(বি) অনুযায়ী এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে।
 

সরকারি নথিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তবে কোন বিশেষ উদ্দেশ্যে ভবনটিকে সাময়িক কারাগার হিসেবে ব্যবহার করা হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।