ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুদ্ধবিরতির আওতায় ইসরাইলের ফিলিস্তিনি বন্দি মুক্তি শুরু, পশ্চিম তীরে পৌঁছেছে প্রথম দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৪:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৪:২১:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
যুদ্ধবিরতির আওতায় ইসরাইলের ফিলিস্তিনি বন্দি মুক্তি শুরু, পশ্চিম তীরে পৌঁছেছে প্রথম দল

ইসরাইল সরকার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে। বন্দিদের বহনকারী বাস ইতোমধ্যেই পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্ত করা হয়েছে।
 

দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজার উদ্দেশে বন্দি ভর্তি বাস ছাড়ার পর, মুক্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ইসরাইলের বিচার মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় দেখা গেছে, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং ২২ জন শিশু। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১০০ জনকে পশ্চিম তীরে মুক্তি দেওয়া হচ্ছে, বাকিদের গাজা ও মিশরে পাঠানো হবে নির্বাসনের জন্য। অল্পসংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

ভোর থেকেই ফিলিস্তিনি পরিবারগুলো কারাগারের বাইরে প্রিয়জনের ফেরার অপেক্ষায় ছিল। আন্তর্জাতিক রেড ক্রসের পর্যবেক্ষণে, পুরো প্রক্রিয়া চলছে যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে। এদিকে, একই চুক্তির আওতায় হামাস ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। প্রথম দফায় সাতজনকে সকালে এবং পরবর্তী ধাপে বাকিদের রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।