ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পই সবচেয়ে যোগ্য প্রার্থী: পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:০৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১১:০৩:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পই সবচেয়ে যোগ্য প্রার্থী: পাকিস্তানের প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল–শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর সিএনএন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে চলতি বছরের শুরুতে ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে এবং গাজার যুদ্ধবিরতিতে তার অবদান উল্লেখযোগ্য।

গত বছর জুনে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেয়। ট্রাম্প নিজেও একাধিকবার পুরস্কারটি পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তবে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।

প্রসঙ্গত, মিশরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতারা স্বাক্ষর করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।