ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

হজ ও ওমরাহ সহজ ও সাশ্রয়ী করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: বিমান সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০২:০৪:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
হজ ও ওমরাহ সহজ ও সাশ্রয়ী করতে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: বিমান সচিব ছবিঃ সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সাশ্রয়ী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

বিমান সচিব জানান, গত বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং ব্যয় কমাতে বিমান ভাড়া ৩০ হাজার টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছিল। তিনি বলেন, চলতি বছরে হজযাত্রী পরিবহনে যুক্ত থাকা অন্যান্য এয়ারলাইন্সের সাথে আলোচনার মাধ্যমে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
 

তবে তিনি উল্লেখ করেন, কেবল বিমান ভাড়া কমলেই সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে না। হজের অন্যান্য খরচের খাত যেমন আবাসন, খাদ্য ও সেবার দিকগুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
 

তিনি হজ ও ওমরাহ যাত্রীদের উন্নত সেবা প্রদানে হজ এজেন্সিগুলোর প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
 

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশের পরিচালক (বিপণন) আশরাফুল আলম, হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
 

স্বাগত বক্তব্য দেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।