ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাশে এবার তুরস্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:১৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:১৪:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাশে এবার তুরস্ক ছবি সংগৃহীত

ইতালি ও স্পেনের পর গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পাশে দাঁড়ালো তুরস্ক। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের দুটি সামরিক জাহাজকে বহরের কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।

ফ্লোটিলায় থাকা এক মানবাধিকার কর্মী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ভিডিও প্রকাশ করেন, যেখানে তুর্কি নৌবাহিনীর উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়ে। এর আগে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা যায়, টানা তিন দিন ধরে বহরের ওপর দিয়ে উড়ছে তিনটি ড্রোন। ধারণা করা হচ্ছে, এগুলো তুরস্কের চোরলু বিমানঘাটি থেকে ছেড়ে এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আঙ্কারা।

এর আগে গত জুনে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী ‘মেডলিন’ নামের জাহাজে করে গাজার উদ্দেশে যাত্রা শুরু করলে ইসরায়েলি বাহিনী সেটিকে আটক করে এবং জাহাজে থাকা সবাইকে নিজ দেশে ফেরত পাঠায়। পরে আগস্টে আবারও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে যাত্রা করেন গ্রেটা ও তাঁর সহকর্মীরা। পথে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তোলেন তারা। এরপরই ফ্লোটিলার নিরাপত্তায় এগিয়ে আসে স্পেন ও ইতালি। এবার তাতে যোগ দিল তুরস্কও।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।