ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের প্রতি ড. ইউনূসের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:৪৯:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের প্রতি ড. ইউনূসের আহ্বান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় দেওয়া এক ঐতিহাসিক ভাষণে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে দেওয়া সেই বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে গত ১৫ বছরে দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
 

ড. ইউনূস জানান, অবৈধভাবে বিদেশে পাঠানো টাকার পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলেও সংশ্লিষ্ট দেশগুলোর জটিল আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে এ উদ্যোগ প্রায়ই ব্যাহত হচ্ছে। তিনি বলেন, অবৈধ সম্পদ ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।
 

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো উন্নয়নশীল দেশ থেকে টাকার পাচার রোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বরং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের বিধিনিষেধ ট্যাক্স হেভেনগুলোর মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তরকে সহজতর করছে।
 

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, পাচারকৃত অর্থ যেসব দেশ ও প্রতিষ্ঠানে রাখা হয়েছে, তারা যেন এ অপরাধের অংশীদার না হয়। তিনি আহ্বান জানান, এসব সম্পদ যেন কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তিনি বৈশ্বিক পর্যায়ে কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগের মাধ্যমে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার প্রতিরোধের দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।