ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১০:২৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১০:২৯:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা ছবি সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আপাতত কোনো সরাসরি আলোচনা শুরু হচ্ছে না বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সোমবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
 

আল-শারা বলেন, সিরিয়ার পরিস্থিতি অন্য কোনো দেশের সঙ্গে তুলনীয় নয়। কারণ, “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে। এই বাস্তবতায় আমরা এখনই সরাসরি আলোচনায় যেতে পারছি না।” তিনি আশা প্রকাশ করেন যে, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন হয়তো ভবিষ্যতে এই ধরনের আলোচনায় আমাদের সহায়তা করতে পারে।”
 

ট্রাম্প প্রশাসন তার দ্বিতীয় মেয়াদে আব্রাহাম চুক্তির পরিধি বাড়াতে চায়। এর আগে ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা।
 

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আশা প্রকাশ করেছেন যে, সিরিয়া ও সৌদি আরবও অদূর ভবিষ্যতে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, অন্তত নিকট ভবিষ্যতে সেই সম্ভাবনা ক্ষীণ।
 

২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর সীমান্তবর্তী কয়েকটি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। নতুন সরকারের নেতৃত্বে আসার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্রুত কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে দামেস্ক। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান প্রেসিডেন্ট আল-শারা এবং হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।