ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দারিদ্র্য ও ক্ষুধায় জর্জরিত আফগানিস্তান: প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণগ্রস্ত বা অনাহারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:২৫:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
দারিদ্র্য ও ক্ষুধায় জর্জরিত আফগানিস্তান: প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণগ্রস্ত বা অনাহারে ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্ব ও উত্তরাঞ্চলের দরিদ্রতম এলাকাগুলোতে প্রতি ১০ পরিবারের মধ্যে ৯টি পরিবারই বর্তমানে ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে দিন কাটাচ্ছে। পাকিস্তান ও ইরান থেকে লাখ লাখ শরণার্থীর ফেরত আসা এবং বৈদেশিক ত্রাণ কমে যাওয়ায় এই সংকট আরও গভীর হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের পর থেকে প্রায় ৪৫ লাখ আফগান নাগরিক দেশে ফিরেছে, যার মধ্যে চলতি বছর ইরান ও পাকিস্তান থেকে ফিরেছে প্রায় ১৫ লাখ মানুষ। হঠাৎ এই জনসংখ্যার চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার।

ইউএনডিপির জরিপে ৪৮ হাজার পরিবারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৯০ শতাংশেরও বেশি পরিবার ঋণে জর্জরিত। গড়ে প্রতি পরিবারের ঋণের পরিমাণ ৩৭৩ থেকে ৯০০ মার্কিন ডলার, যা দেশটির গড় মাসিক আয়ের (প্রায় ১০০ ডলার) পাঁচগুণেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, বাড়িভাড়া তিনগুণ বেড়ে যাওয়ায় অধিকাংশ ফেরত আসা পরিবার এখন বাসস্থানের সংকটে পড়েছে; অনেকেই তাঁবু বা জরাজীর্ণ ঘরে বসবাস করছে।

দেশটির পশ্চিমাঞ্চলের ইনজিল ও গুজারা জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ—এখানে ৯৫ শতাংশ মানুষ বেকার, এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে।

ইউএনডিপির আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, “দীর্ঘ যুদ্ধ, বিদেশি সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা এবং বৈদেশিক ত্রাণের ঘাটতি আফগান জনগণকে চরম দুর্দশায় ফেলেছে। দাতা দেশগুলো জাতিসংঘের আহ্বান করা ৩.১ বিলিয়ন ডলার সহায়তা পূর্ণভাবে দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, আফগান জনগণের জন্য অবিলম্বে আয়ের সুযোগ, আবাসন, মৌলিক পরিষেবা ও সামাজিক সংহতি জোরদারে সহায়তা বাড়াতে হবে। আগস্টের ভয়াবহ ভূমিকম্পের পরও ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।