ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০২:৫৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৩:০৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২৯ বার পঠিত
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে ১ কোটি মুসল্লির জুমার নামাজ আদায়ের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, একসঙ্গে ৪ জনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে থাকা মসজিদে নামাজ বন্ধের কারণে আজ (শুক্রবার) মুসলিম ধর্মালম্বীদের পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিক সম্মেলন করে তিনি মুসলিমদের এয়ারপোর্ট লাগোয়া বাঁকড়া এলাকার ৭ নম্বর গেটের সামনে আসার অনুরোধ জানান।

সরেজমিন দেখা গেছে, শুক্রবার সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে। পুলিশ জানাচ্ছে একসঙ্গে ৪ জনের জমায়েত করা যাবে না। করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মসজিদে প্রবেশপথের সামনের আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেয়া হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।