ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

নৌকা ডুবে ২১ রোহিঙ্গার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
নৌকা ডুবে ২১ রোহিঙ্গার মৃত্যু ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও থাইল্যান্ড উপকূলে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা দুটি।


যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানায়, প্রায় ৭০ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে। থাইল্যান্ডসহ দুই দেশের উপকূল থেকে দুই কিশোরীসহ ২১ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা বাকিদের এখনও কোনো খোঁজ মেলেনি।


ইউএনএইচসিআর ও আইওএম মালয়েশিয়া কর্তৃপক্ষ এবং স্থানীয়দের জীবনরক্ষাকারী প্রচেষ্টার প্রশংসা করেছে। সংস্থাগুলো জানিয়েছে, তারা জীবিতদের সহায়তায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত।


ইউএনএইচসিআর এবং আইওএম সম্ভাব্য প্রাণহানির মাত্রা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ কমপক্ষে আরও একটি নৌকা এখনও সমুদ্রে রয়েছে বলে জানা গেছে। ওই নৌকাটিতে আরও ২৩০ জন যাত্রী রয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম জানায়, চলতি বছরের এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ এবং মিয়ানমার থেকে বিপজ্জনক সামুদ্রিক যাত্রা শুরু করেছে। যার মধ্যে ৬০০ জনেরও বেশি নিখোঁজ বা তাদের জীবন হারিয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।