ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রায়পুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: হিন্দু যুবক জয় কুরি পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৩:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
রায়পুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: হিন্দু যুবক জয় কুরি পলাতক ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের জয় কুরি (২৫) নামে এক যুবকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযুক্তরা এখনও পলাতক।
 
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে টানা সাত দিন তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরে ৩০ আগস্ট সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়।
 
মামলার এজাহারে বলা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরি এ ঘটনায় মূল অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যদের খারাপ আচরণের অভিযোগও করেছেন ভুক্তভোগীর পরিবার।
 
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি সম্পন্ন হয়েছে। অভিযুক্ত জয় কুরিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং অচিরেই তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
 
তিনি আরও জানান, কিছু মহল এ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য পেলে গ্রেপ্তারে সহায়তা করা যাবে।
 
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।