ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বারহাট্টায় কিশোরী ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান আসামি কিবরিয়া পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৫২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৫:৫২:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বারহাট্টায় কিশোরী ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান আসামি কিবরিয়া পলাতক ছবি সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।
 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কিবরিয়া (২৮) প্রতিবেশী কিশোরীকে প্রতিবেশী নারী পারুল আক্তারের (৪৫) সহায়তায় কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় পারুল ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান। পরে কিবরিয়া বিয়ের আশ্বাস দিলেও পরবর্তীতে সবকিছু অস্বীকার করে।
 

প্রথমে ভয়ে বিষয়টি গোপন রাখলেও, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। এরপর কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সহায়তাকারী পারুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দ্রপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। প্রধান আসামি কিবরিয়া একই গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে।
 

ওসি কামরুল হাসান বলেন, “ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সহায়তাকারী আসামি পারুল আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামি কিবরিয়া পলাতক, তাকে গ্রেফতারে অভিযান চলছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।