গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি সংগৃহীত
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বাজারে আগুন লাগে। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাজারের প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।