ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল গণ-অভ্যুত্থান বিক্রি করছে: আমীর খসরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:০২:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল গণ-অভ্যুত্থান বিক্রি করছে: আমীর খসরু ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, আরেক দল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বিক্রি করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, কারণ এটি ছিল জনগণের সংগ্রাম ও অবদান।
 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই শুরু হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়।
 

তিনি আরও বলেন, দেশকে বর্তমান সংকীর্ণ রাজনৈতিক ধারণা থেকে বের হয়ে আসতে হবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় ফিরে যাওয়া উচিত ছিল অনেক আগেই। ইতিহাসে দেখা গেছে, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, সেসব দেশে গৃহযুদ্ধ ও অস্থিরতা দেখা দিয়েছে।
 

অর্থনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার থাকার কারণে বিনিয়োগ স্থবির হয়ে আছে, তবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
 

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, শুধু ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; বরং সবার সমান অধিকার নিশ্চিত হলেই গণতন্ত্র কার্যকর হয়। বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি দলটি উন্নয়নের নামে জনগণকে বঞ্চিত না করে পরিকল্পিতভাবে দেশ পরিচালনার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।