ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ধানমন্ডির শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম মিরপুরে গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৬:২১:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ধানমন্ডির শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম মিরপুরে গ্রেফতার ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।
 

তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশ নেন আব্দুল হালিম। আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সেই ঘটনায় ১৪ বছর বয়সি কিশোর আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের লাশ গুম করারও চেষ্টা চালানো হয়। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়।
 

গ্রেফতারের পর আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে সিআইডি। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।