ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজউকের প্লট বরাদ্দ জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানাসহ আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
রাজউকের প্লট বরাদ্দ জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানাসহ আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ ছবি সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার জব্দতালিকাভুক্ত ৪৪টি নথি নিয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব নথির মধ্যে ছিল শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দের নির্দেশপত্র এবং আসামিদের দেওয়া মিথ্যা হলফনামার কপি।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দ নিশ্চিত করতে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সরাসরি শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। মামলার পরবর্তী কার্যক্রম আজকের শুনানিতে আদালতে উপস্থাপন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।