ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:০৫:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৪ সিআইডি সদস্য ছবি সংগৃহীত

যশোরের রাজারহাট মোড় এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্য অভিযান চালানোর সময় হামলার শিকার হন। এতে কনস্টেবল শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম নিয়ে গঠিত একটি দল মাসুদ রানার ছেলে তুষারকে সন্দেহভাজন অবস্থায় আটক করে কাশ্মীরি বিরিয়ানি হাউজে তল্লাশি চালান। সিআইডির দাবি, তল্লাশিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ সময় তুষার সিআইডি সদস্যদের “ভুয়া পুলিশ” বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হামলা চালায়। সংঘর্ষের ফলে কয়েকজন স্থানীয় এবং সিআইডির সদস্য আহত হন। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজারহাট এলাকার চা দোকানি মোতাহার হোসেন জানান, মারামারি তার দোকানের সামনে চলে আসে। তিনি বলেন, “সাদা পোশাকের পরিচয়প্রদর্শনকারীরা যখন তুষারকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তিনি বলছিলেন, আমার টাকা মোবাইল নিয়ে যাচ্ছে, ভুয়া সিআইডি পরিচয়।” এতে কয়েকজন স্থানীয় বাধা দেওয়ায় হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত তুষার দাবি করেছেন যে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি তাকে কেয়া হোটেলের ভিতরে নিয়ে যান এবং তার পকেট থেকে নগদ টাকা ও মোবাইল নেন। এক পর্যায়ে তিনি প্রতিরোধ করলে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসাঃ সিদ্দিকা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “পুলিশ সদস্যরা অভিযান করতে গিয়েছিল, কাউকে ফাঁসানোর কোনো কারণ নেই। তুষারের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলাও রয়েছে।” তিনি আরও জানান, সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারের নামে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের ধরতে যশোর কোতোয়ালি থানা পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।