ইহুদিবিদ্বেষ ইস্যুতে হার্ভার্ডের তহবিল কাটা অবৈধ: মার্কিন আদালত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:২৬:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:২৬:০৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
বস্টনের এক ফেডারেল আদালত রায়ে জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিলের পদক্ষেপ ছিল অবৈধ। আদালতের মতে, ট্রাম্প প্রশাসন ২.২ বিলিয়ন ডলারের গবেষণা তহবিল কাটছাঁট করে বিশ্ববিদ্যালয়ের অধিকার লঙ্ঘন করেছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মার্কিন জেলা আদালতের বিচারক অ্যালিসন এই রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ইহুদিবিদ্বেষের অভিযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদর্শগত আক্রমণ চালানোর সমতুল্য।
রায়ে অনুদান কাটছাঁট ও বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের তহবিল স্থগিতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।