ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফেসবুক-এক্স-ইউটিউবসহ নিবন্ধনবিহীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের পথে নেপাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:২৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:২৫:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
ফেসবুক-এক্স-ইউটিউবসহ নিবন্ধনবিহীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের পথে নেপাল

নেপাল সরকার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেগুলো এখনো সরকারি নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি, সেগুলোর অ্যাক্সেস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফেসবুক, এক্স (আগের টুইটার) এবং ইউটিউবের মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

সরকারি সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, কিছু ব্যবহারকারী ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়ানো, মিথ্যা তথ্য প্রচার, সাইবার অপরাধে জড়িত হওয়া এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। ফলে অনলাইন পরিবেশ নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) জারি করা এক নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে সেসব প্ল্যাটফর্মের অ্যাক্সেস সীমিত বা সম্পূর্ণ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে, যেগুলো এখনো নিবন্ধনের আওতায় আসেনি। তবে নোটিশে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। সরকারের এই পদক্ষেপ কার্যকর হলে নেপালের অধিকাংশ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য অচল হয়ে যেতে পারে।
 

প্রযুক্তি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক বিশ্ব পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা ও সামাজিক শান্তি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য বলে জানাচ্ছে নেপাল সরকার।
 

সূত্র: ডয়েচে ভেলে


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।