ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকায় মুখ থুবড়ে নগর পরিবহন: ব্যর্থ হলো গোলাপি বাস প্রকল্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১০:০৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১০:০৭:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ঢাকায় মুখ থুবড়ে নগর পরিবহন: ব্যর্থ হলো গোলাপি বাস প্রকল্প ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চালু হওয়া নগর পরিবহন সেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনার অংশ হিসেবে চালু হওয়া বিশেষায়িত গোলাপি বাস সেবাও যাত্রীদের আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। ফলে আগের মতোই বিশৃঙ্খলভাবে চলছে গণপরিবহন খাত।
 

তথ্য অনুযায়ী, তিন বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর রুটে এই সেবা চালু হলেও অল্প সময়ের মধ্যেই তা কার্যত বন্ধ হয়ে যায়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে কাউন্টারভিত্তিক নির্দিষ্ট রঙের বাস ব্যবস্থার ঘোষণা দিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে রাজধানীতে প্রবেশ করা আবদুল্লাপুর রুটের বাসগুলোর রং নির্ধারণ করা হয় গোলাপি। তবে কয়েকদিনের মধ্যেই সেই উদ্যোগও থমকে দাঁড়ায়।
 

প্রত্যাশিত ই-টিকিটিং সেবাও কার্যকর হয়নি। নির্দিষ্ট কাউন্টার না থাকায় অনেক জায়গায় যাত্রীদের টিকিট পদ্ধতি ভেস্তে গেছে। এখনও যত্রতত্র যাত্রী ওঠানামা, বাড়তি ভাড়া আদায় ও পরিবহন শ্রমিকদের অনিয়ম চলছেই। ফলে যাত্রীরা পরিবহন সেবায় হতাশা প্রকাশ করছেন।
 

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, বাস রুট রেশনালাইজেশন অনুযায়ী ৯৫টি রুট সক্রিয় ধরা হলেও বিআরটিএর হিসেবে সংখ্যা ১১০ এবং ডিএমপির হিসাবে ৬০। তিন পক্ষের পর্যবেক্ষণ মিলিয়ে এখন পর্যন্ত ৪২টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। তবে মালিকপক্ষ নতুন বাস কিনতে সরকারি সহায়তার নিশ্চয়তা না পাওয়ায় অনীহা দেখাচ্ছে।

বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলম বলেন, “প্রকল্প বাস্তবায়নে বাসগুলোর একটি মান বজায় রাখতে চাই। তবে শর্ত কঠিন হওয়ায় নতুন বাস যুক্ত করতে বিলম্ব হচ্ছে।” অন্যদিকে ডিটিসিএর প্রকল্প পরিচালক নীলিমা আখতার জানান, “একটি রুটে একটি কোম্পানির বাস চালানো হলে সবচেয়ে ভালো ফল আসবে। আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি।”

পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিনের প্রচেষ্টা সত্ত্বেও নগর পরিবহন খাত শৃঙ্খলায় ফিরছে না মূলত সরকারের সদিচ্ছার অভাব ও মালিকদের অনীহার কারণে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, “বাস রুট রেশনালাইজেশনে মালিকদের সুবিধা নিশ্চিত করতে হবে। আলাদা রাস্তায় বাস চালানোর সুযোগ, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং যাত্রীসুবিধা উন্নয়ন ছাড়া এই প্রকল্প সফল হবে না।”


 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।