ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজধানীর বাজারে সবজি, মাছ ও মুরগির দামে অস্বস্তি; ভোগান্তিতে সাধারণ ক্রেতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ১১:৩৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ১১:৩৬:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
রাজধানীর বাজারে সবজি, মাছ ও মুরগির দামে অস্বস্তি; ভোগান্তিতে সাধারণ ক্রেতা

রাজধানীর বাজারে প্রতিদিনের নিত্যপণ্যের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ, মুরগি কিংবা সবজি—কোনো খাতেই স্বস্তির দেখা মিলছে না। বৃষ্টি ও বন্যার অজুহাত পার হলেও সবজির দামে কোনো কমতি দেখা যায়নি। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বেড়েছে।
 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। ক্রেতাদের বেশি পছন্দের বেগুন বর্তমানে কেজিপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন কিনতে লাগছে ১০০ টাকা। ঝিঙ্গার কেজি ৮০ থেকে ১০০ টাকায়, আর বরবটির দাম উঠেছে ১০০ টাকায়। মাঝারি সাইজের একটি লাউ কিনতে দিতে হচ্ছে ৮০ টাকা। টমেটোর দামও নাগালের বাইরে—ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। একইভাবে উস্তা কেজিপ্রতি ১০০, সিম ১৮০ এবং কাঁচামরিচ ২০০ টাকার কাছাকাছি। বাজারে ভারতীয় পেঁয়াজ এলেও দাম কমেনি। দেশি মিশ্রজাতের পেঁয়াজ এখনও ৮০ টাকা কেজি।
 

সবজির মতো মাছের বাজারেও অস্বস্তি বাড়ছে। চাষের মাছের দামে কিছুটা স্বস্তি মিললেও দেশি মাছ সাধারণ ক্রেতার ধরাছোঁয়ার বাইরে। চাষের চিংড়ি কেজিপ্রতি এক হাজার টাকার বেশি, দেশি বোয়াল হাজার টাকায় বিক্রি হচ্ছে। টেংড়া ৬০০ থেকে ৯০০ টাকা, কাজলী এক হাজার টাকা পর্যন্ত। কই ও পাবদা চাষের মাছ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। মৌসুম সত্ত্বেও ইলিশের সরবরাহ কম থাকায় কেজিপ্রতি দাম দাঁড়িয়েছে ২৫০০ টাকায়। এর প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারেও।
 

অন্যদিকে মুরগির দামও ক্রমাগত বাড়ছে। ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭৫ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০, কক ৩১০, মোরগ ৩৩০ এবং লেয়ার ৩৫০ টাকায়। ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকায়।
 

বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সরবরাহে ঘাটতির কারণে দাম স্থিতিশীল হচ্ছে না। তবে নানা অজুহাতের বিপরীতে সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো ধরনের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় দামের লাগামহীনতা তাদের নিত্যদিনের জীবনে বাড়তি চাপ তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।