ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ঢাবির যেসব প্রবেশপথ বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৫৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৫৩:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ঢাবির যেসব প্রবেশপথ বন্ধ ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ ৭ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল এবং নীলক্ষেত প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
 
শিক্ষক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয় এমন পরিবারের সদস্যদের জন্য জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করা আবশ্যক।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করেছে এবং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা কামনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।