ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৪৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৪৫:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গতকাল (৪ সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত। ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গতকাল (৪ সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে তিনটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং সাউথইস্ট ব্যাংকের পক্ষে ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুম উদ্দিন খান চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
 
আরো উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুস সবুর খান, এসভিপি এবং লজিস্টিক ও সিএসআর প্রধান মুশফিকুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুজ্জামান খান, এসএভিপি ও হেমায়েতপুর শাখার শাখা প্রধান মোহাম্মদ মানিউর রহমান প্রমুখ। 
 
এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণের জন্য আজীবন ফ্রি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করবে। ক্রেডিট কার্ডের গ্রাহকরা বিদেশ যাত্রায় বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারে বিশেষ সুবিধাসহ প্রচলিত ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধাদি পাবেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রথম বছরের চার্জ মওকুফসহ বিনামূল্যে প্রি-পেইড কার্ড প্রদান করা হবে।  

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।