ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

মানবতাবিরোধী মামলার আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, বিদ্যুৎ খাতে নতুন নীতি অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:২৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৩০:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
মানবতাবিরোধী মামলার আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, বিদ্যুৎ খাতে নতুন নীতি অনুমোদন ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন অনুযায়ী সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না। একইসঙ্গে তিনি সরকারি চাকরিতেও থাকতে পারবেন না।

প্রেস সচিব আরও জানান, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। পাশাপাশি বাকি ১০টি কমিশনের ৩৬৭টি পরামর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। মন্ত্রণালয়গুলোও নিজেদের মধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এছাড়া, বেসরকারি খাতের অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি উল্লেখ করেন, অতীতে এ খাতকে অপব্যবহার করা হয়েছিল এবং গত বছর এককভাবে বিদ্যুৎ খাতে ৬৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। নতুন উদ্যোগের মাধ্যমে ভর্তুকি কমানো, খরচ হ্রাস এবং জনগণের জন্য সহজ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।