ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:৫৯:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। অভিযোগে বলা হয়েছে, রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েন অসাংবিধানিক পদক্ষেপ এবং একাধিক ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে আদালতের কাছে এই মোতায়েন বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।
 

চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প অভ্যন্তরীণভাবে সেনা কার্যক্রম সম্প্রসারণের পদক্ষেপ নেন। এর অংশ হিসেবে গত মাসে তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রেসিডেন্টের দাবি ছিল, এর মাধ্যমে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা সহজ হবে। তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
 

মামলার আর্জিতে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সেনা মোতায়েন স্থানীয় স্বায়ত্তশাসনকে ক্ষতিগ্রস্ত করছে এবং নাগরিক স্বাধীনতার পরিপন্থী। এক্স-এ দেওয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব লিখেছেন, “আমেরিকান মাটিতে সাধারণ নাগরিকদের ওপর সেনাদের পুলিশি দায়িত্ব পালন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনা ও নাগরিকদের মধ্যে অস্থিরতা বাড়াতে পারে।”

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।