ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত, নতুন কাঠামো কার্যকর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত, নতুন কাঠামো কার্যকর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করে নতুন কাঠামো গঠন করেছে সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
 

সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে, এস.আর.ও নম্বর ৩৫৮-আইন/২০২৫ অনুসারে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধনী আনা হয়েছে। এর ফলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি আলাদা উপশাখা—‘পাবলিক সিকিউরিটি ডিভিশন’ এবং ‘সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’—একীভূত হয়ে একক প্রশাসনিক কাঠামোয় রূপ নিয়েছে।
 

সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই সংশোধন অনুমোদন দেন। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এখন থেকে নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এ ধরনের কাঠামোগত পরিবর্তন সরকারী কর্মকাণ্ডে সমন্বয় জোরদার এবং কার্যকারিতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।