ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফামিন অটোরিকশার ইউটার্নে নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৩:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফামিন অটোরিকশার ইউটার্নে  নিহত ইফতেখারুল ইসলাম ফামিন। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম ফামিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকার কাঁচাবাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ফামিন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, অচেতন অবস্থায় ফামিনকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি অটোরিকশা হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় ফামিনের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মোটরসাইকেলের চালক এবং অটোরিকশাচালক বড় ধরনের আঘাত পাননি, তবে রিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সিফাত ঘটনাস্থল থেকে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় ফামিন প্রায় ১০-১৫ মিনিট সড়কে পড়ে ছিলেন। স্থানীয় অটোরিকশাচালকরাও ঘটনার জন্য ইউটার্ন নেওয়া চালককে দায়ী করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।