ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আবারও সেরা বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন ড. সাইদুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ১০:১০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ১০:১৫:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
আবারও সেরা বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন ড. সাইদুর রহমান সংগৃহীত ছবি
 

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও এডিএসআই র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন। তাঁর অসাধারণ গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবদানের স্বীকৃতিতে এই মর্যাদা পেয়েছেন ৩৩,৩৭১ বিজ্ঞানীর মধ্যে।
 

২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বে সপ্তম হয়ে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন ড. রহমান, যিনি স্কলারজিপিএস ২০২৫-এ টেকসই জ্বালানি গবেষণায় বিশ্ব প্রথম এবং স্ট্যানফোর্ড-এলসেভিয়ার শীর্ষ ২% বিজ্ঞানী তালিকায় মালয়েশিয়ার এনার্জি গবেষণায় শীর্ষে ছিলেন। গুগল স্কলারে তাঁর এইচ-ইনডেক্স ১৪৫ এবং ৮৬ হাজারের বেশি সাইটেশন রয়েছে; বুয়েট-প্রাক্তন এই ময়মনসিংহের কৃতী সন্তান সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।
 

তিনি ওবাদা পুরস্কারে বিশিষ্ট বিজ্ঞানী, সানওয়ে ইউনিভার্সিটি থেকে উদ্যোক্তা ও শিক্ষাদান পুরস্কার পেয়েছেন এবং নিজ ব্যয়ে ১৫ লাখ মার্কিন ডলারের গবেষণাগার স্থাপন করেছেন জ্বালানি প্রযুক্তি, সৌরশক্তি ও বিশুদ্ধ পানি গবেষণায়। বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি সম্মাননা দিয়েছে এবং তিনি তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে সেমিনার, ইউটিউব ও মেধাবীদের সহায়তায় সক্রিয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।