ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৩:১১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৩:১১:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৩ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে পাসের হার ৩৪ দশমিক ০৬ শতাংশ।
 
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘সি’ ইউনিটে মোট ৬টি বিভাগ রয়েছে এবং আসন সংখ্যা ৫১০টি। এই ইউনিটে আবেদন করেছেন মোট ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৩ জন পরীক্ষার্থী লড়াই করছেন। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০ হাজার ৫৩৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। আজ সকাল সাড়ে ১০টায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট বিতরণ করা হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।
 
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৪৭ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ১৫৬ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। তিনি জানান, এবার সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০ দশমিক ৫০ শতাংশ। ফলাফলে দেখা যায়, ৬০১৩৬৮ রোল নম্বরধারী শিক্ষার্থী এ সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।
 
এদিকে, আগামীকাল ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।